
বিশেষ প্রতিনিধি,পিরোজপুর:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ‘দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
সোমবার(১৯ অক্টোবর) সন্ধ্যার পর তিনি শহরের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের উৎসব যেন সবাই একসাথে মিলেমিশে আনন্দের সাথে উদযাপন করতে পারে, বিএনপি সবসময় সেই পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।" তিনি পূজার আয়োজক ও স্থানীয়দের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে তার সাথে পিরোজপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল।
ঠিকানাঃ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬