
স্টাফ রিপোর্টার:
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোমান মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর থানার মামলা নম্বর ১৪, তারিখ ১৮ অক্টোবর ২০২৪-এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৪২৭ ও ৩৭৯ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় অভিযোগ রয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “নোমান মৃধাকে সদর থানার নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল।
ঠিকানাঃ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬