
নিউজ ডেস্ক :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সিকদার স্বজল।
এক শোকবার্তায় সিকদার স্বজল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবার-পরিজনদের এই শোক কাটিয়ে ওঠার মতো ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
উল্লেখ্য, সিকদার স্বজল পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছাড়াও পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এবং পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল।
ঠিকানাঃ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬