1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

‎​‘অপরাধ খবরের ভিড়ে উন্নয়ন ও উৎপাদনশীলতার সাংবাদিকতায় চ্যানেল আই পথিকৃৎ’

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭৪ জন দেখেছেন


‎
‎​পিরোজপুর প্রতিনিধি:
‎​‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
‎
‎​বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পিরোজপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
‎
‎​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম (সেবা) তিনি তার বক্তব্যে বলেন, “স্বাভাবিক চোখে সাংবাদিকতা বলতে আমরা দুর্ঘটনা বা অপরাধমূলক খবরগুলোই বেশি দেখি এবং এগুলোই আমাদের নজর কাড়ে বেশি। তবে এর বাইরে উন্নয়ন ও উৎপাদনশীলতার যে গঠনমূলক সাংবাদিকতা, তা শুধু তথ্য পরিবেশনই নয়—মানুষের বিনোদনেরও বড় একটি অংশ। চ্যানেল আই এই ধারার সাংবাদিকতার পথিকৃৎ। তাদের দেখানো পথ অনুসরণ করেই পরবর্তীতে অন্যান্য চ্যানেলগুলো উন্নয়ন ও উৎপাদনশীলতার সাংবাদিকতায় অনুপ্রাণিত হয়েছে।”
‎
‎​তিনি আরও বলেন, “চ্যানেল আই-এর বেশ কিছু উদ্ভাবনী ও মননশীল অনুষ্ঠান রয়েছে, যা তাদের অন্যান্য চ্যানেল থেকে এক অনন্য স্বকীয়তা ও স্বতন্ত্র পরিচয় দিয়েছে। বর্তমান যুগে গণমাধ্যমের যে সুস্থ প্রতিযোগিতা চলছে, সেখানে যে চ্যানেল যত বেশি আধুনিক ও সৃজনশীল অনুষ্ঠান উপহার দিতে পারবে, তারা তত বেশি দর্শকপ্রিয়তা পাবে। প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে গিয়ে চ্যানেল আই শুভানুধ্যায়ী ও দর্শকদের হৃদয় জয় করে চলেছে।”
‎​ভবিষ্যতেও সৃজনশীল কাজ ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে চ্যানেল আই তাদের জনপ্রিয়তার এ ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা পুলিশ প্রধান। একই সাথে তিনি চ্যানেল আই-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
‎​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ লায়ন শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এবং চ্যানেল আই ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ পিরোজপুরের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান প্রমুখ।
‎​অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা চ্যানেল আই-এর বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ও সত্য প্রকাশের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক প্রীতি কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শেষ হয়।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab