1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন


​পিরোজপুর প্রতিনিধি:
​কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
​বেলা ১১টার দিকে শহরের সিও অফিস চত্ত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
​জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিনের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
​বক্তব্যে এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, তৎকালীন সরকার যেভাবে বাংলাদেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছিল এবং সর্বক্ষেত্রে ব্যর্থতার মধ্য দিয়ে একটি দুর্ভিক্ষ উপহার দিয়েছিল, তার অনিবার্য পরিণতি হিসেবে ১৫ই আগস্ট একটি ঘটনা সংঘটিত হয়েছিল; যার মাধ্যমে তৎকালীন সেই সরকারের পতন ঘটেছিল। এরপর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বরের আবির্ভাব ঘটে। তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে খন্দকার মোশতাক যে পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, এ দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। এই ঐতিহাসিক ৭ই নভেম্বর বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতা দিয়েছিল। ঐতিহাসিক ৭ই নভেম্বর স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসীন করেছিলেন এ দেশের জনতা ও বিপ্লবী সৈনিকেরা।”
​তিনি আরও বলেন, “এরপর ৭ই নভেম্বরের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ও রক্তের উত্তরাধিকার দেশনায়ক তারেক রহমান এ দেশের সাধারণ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একটি স্বনির্ভর বাংলাদেশ নির্মাণ করব এবং ৩১ দফার ভিত্তিতে তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করব—ইনশাআল্লাহ।”
​সমাবেশে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন হাওলাদার,জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চান,জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তোহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার,সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাহীনসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab