1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কঁচা নদীতে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান: মাছ ধরার ট্রলারে জব্দ বিপুল পরিমাণ ভারতীয় কাপড়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন


‎​পিরোজপুর প্রতিনিধি :
‎
‎​পিরোজপুরের বলেশ্বর ও কঁচা নদী এলাকায় কোস্ট গার্ড ও থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ একটি সমুদ্রগামী মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা পুরাতন ফেরিঘাট সংলগ্ন কঁচা নদী এলাকা থেকে চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন চোরাচালানকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
‎​পুলিশ ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে আসা একটি সন্দেহভাজন মাছ ধরার ট্রলার বলেশ্বর নদী হয়ে পিরোজপুরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও পিরোজপুর সদর থানা পুলিশ যৌথভাবে টহল ও অভিযান পরিচালনা করে। রাত ৩টার দিকে ট্রলারটিকে থামার সংকেত দিলে চোরাচালানকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া করে ভোর রাত আনুমানিক ৪টার দিকে কুমিরমারা কঁচা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় ট্রলারটিকে ঘিরে ফেলে আটক করতে সক্ষম হয়।
‎​পরবর্তীতে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার চালান উদ্ধার করা হয়। বর্তমানে জব্দকৃত ট্রলার ও উদ্ধার হওয়া সব মালামাল পিরোজপুর জেলা পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
‎​পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, উদ্ধার করা কাপড়ের সঠিক পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করতে ট্রলার থেকে মালামাল নামিয়ে গণনার কাজ চলছে। উদ্ধার পণ্যের পূর্ণাঙ্গ তালিকা ও মূল্য নির্ধারণ শেষে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎​পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, “উদ্ধার হওয়া মালামাল গণনা ও তালিকাভুক্ত করার কাজ চলছে। কাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে, যার পর পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করা সম্ভব হবে।”
‎​কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদী থেকে চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
‎
‎এস এম আবু জাফর
‎পিরোজপুর
‎০১৭৬২২৬৭৮১১

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab