1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান’ প্রণয়নে তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত‎

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন দেখেছেন


‎​পিরোজপুর প্রতিনিধি :
‎
‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর অর্থায়নে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি’ প্রকল্পের আওতায় এক তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎​কর্মশালায় পিরোজপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইফতেখারুল ইসলাম শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুন নবী জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি পিরোজপুর সদরের উপজেলা প্রকৌশলী মোঃ মজিবুর রহমান।
‎​কর্মশালায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন পরামর্শক প্রতিষ্ঠান ‘বেটস্ কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড’-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল নূর।
‎​আলোচনায় জানানো হয়, গ্রামীণ এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, হাট-বাজার এবং স্থানীয় কেন্দ্রগুলোর মধ্যে যাতায়াত সহজ করার পাশাপাশি গ্রামীণ সড়কগুলোকে দেশের মূল পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ‘কোর রোড নেটওয়ার্ক’ (CRN) মূল্যায়ন পদ্ধতি চালুর কাজ চলছে। এ পদ্ধতির আওতায় জনসংখ্যার ঘনত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গ্রোথ সেন্টারসহ সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব, রাস্তার ধরন এবং প্রতিদিনের যানবাহন চলাচলের সংখ্যার ওপর ভিত্তি করে সড়কগুলোর অগ্রাধিকার ও চূড়ান্ত স্কোর (Final Road Score) নির্ধারণ করা হচ্ছে।
‎​কর্মশালায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা, সিকদার মল্লিক, দুর্গাপুরসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের তালিকা, ম্যাপ ও সার্বিক তথ্য উপস্থাপনপূর্বক বিস্তারিত পর্যালোচনা করা হয়।
‎​অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল এলজিইডি, পিরোজপুর সদর এবং কারিগরি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে বেটস্ কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড (BETS)।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab