1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মঠবাড়িয়ায় ৫ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার -২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রদলনেতা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় হৃদয় নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বকসির ঘটিচোরা (সবুজনগর) এলাকার মৃত মোস্তফা হাওলাদারের ছেলে নাঈম মাহমুদ মিজান (২৭) এবং উত্তর মিঠাখালী এলাকার মো. কামাল হোসেন কালামের ছেলে মো. ইমরান আরাফাত হাসিব (২৯)।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, থানাপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।

পরে সাবেক ছাত্রদল নেতা নাঈম মাহমুদ মিজানের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো পাঁচ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ০.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, অপর গ্রেপ্তার ব্যক্তি ইমরান আরাফাত হাসিবের দেহ তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে পুলিশ তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ে সহযোগিতার অভিযোগ এনেছে। উদ্ধার করা ইয়াবার মধ্যে দুটি পিস রাসায়নিক পরীক্ষার জন্য আলাদা খামে সংরক্ষণ করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে। তাদেরকে ১৫ অক্টোবর বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab