1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক ২

​বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:

পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২ জন কৌশলে পালিয়ে যায়।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ৪ ঘটিকায় পিরোজপুর সদর থানাধীন ২ নম্বর কদমতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব ভৈরমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

​ডিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ মোস্তফা হাবিউল্লা, পিপিএম-এর নেতৃত্বে এসআই মোঃ মোস্তফা সাখওয়াতসহ ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ভৈরমপুর গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগানের সামনের কাঁচা রাস্তায় অভিযান চালায়। এ সময় ইয়াবা কেনাবেচারকালে ৩ জনকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— উত্তর কদমতলা এলাকার আঃ রহিম খানের ছেলে মাসুদ খান (২৬), মৃত আবুল শেখের ছেলে মোঃ হাসিফ ওরফে আরিফ (২৭) এবং মৃত জাফর শেখের ছেলে মোঃ আলী আকবার শেখ (৩২)।

​অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিকদার মল্লিক ইউনিয়নের ৫ নম্বর জুজখোলা এলাকার মজিবুর শেখের ছেলে মোঃ হাসান শেখ (২৩) এবং মৃত ইউনুস হাওলাদারের ছেলে মোঃ রবিউল হাওলাদার (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়।

​জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ও পলাতক আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab