1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৮২ জন দেখেছেন

​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

শনিবার(২৪ অক্টোবর)বাদ মাগরিব বেকুটিয়া সেতু টোল প্লাজা সংলগ্ন বিএনপি অফিসে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানটির আয়োজন করে ‘কুমিরমারা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও পাঠাগার’। এতে সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আল-আমিন হাওলাদার এবং মালয়েশিয়া প্রবাসী মো: মামুন খান।

​অনুষ্ঠানে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন হাওলাদার এর সভাপতিত্ত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্য আলাউদ্দিন হাওলাদার বলেন,আপনারা সবাই অবগত আছেন, আমাদের পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, পিরোজপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ভর্তি আছেন। তার একটি অপারেশন হয়েছে আপনারা জানেন,সে ইনশাল্লাহ তার অপারেশন সফল হয়েছে। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের জন্য দোয়া করব। মহান রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়, কারণ তিনি আমাদের দীর্ঘ ১৭ বছর রাজপথ থেকে যে আন্দোলনের দিকনির্দেশনা দিয়েছেন, তারই নেতৃত্বে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তারেক রহমান নেতৃত্বে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আছে। ইনশাল্লাহ আগামীতে আমাদের নেতার তত্ত্বাবধানে তার নেতৃত্বে আমরা আবারও রাজপথে থাকবো, সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করবো এবং তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের বাংলাদেশ গরবো। আপনারা সবাই অধ্যক্ষ আলমগীর হোসেনের জন্য দোয়া করবেন, সে যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে আবার আমাদের বাংলাদেশ ফিরে আসে, এই পিরোজপুরের মাটিতে আবার ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে।

মিলাদ ও দোয়া মাহফিলে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab