পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (২৪ অক্টোবর ) দুপুর ১২.৩০ টার দিকে সদর উপজেলার ৬ নাম্বার ওয়ার্ডস্থ এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত হলেন মৃতু আলির ছেলে —আজগর আলি শেখ (ফুলু)
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান আশিক এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস পরিমাণ ইয়াবা ট্যাবলেট হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।