1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মঠবাড়িয়ায় ১৫ মামলার আসামি অন্তঃজেলা ডাকাত দলের সরদার ইয়াসিন গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬৯ জন দেখেছেন

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে শনাক্ত আন্তঃজেলা ডাকাত দলের সরদার মো. ইয়াসিন খানকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, সিপিএসসি, বরিশাল। তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (২৬ অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানার বুদাইবাড়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াসিন খান উপজেলার তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত হাফেজ খান ওরফে সোমেদ খান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী বাজারে মো. শাহিন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তির মুদি দোকান ও বিকাশ-ফ্লেক্সিলোডের ব্যবসা রয়েছে। গত ১৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁর বসতবাড়ি ও ভাই মো. সোহেল হাওলাদারের টিনশেড ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে লোহার রড দিয়ে মারধর করে আলমারি ও বক্স ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোনসহ মোট ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শাহিন হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। গত ১৭ আগস্ট মামলাটি থানায় ১৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াসিন খানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab