বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পারস্পরিক প্রীতি, সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার অনন্য সুযোগ। দুর্গোৎসবের মূল বার্তা হলো অন্যায় ও অশুভ শক্তির ওপর ন্যায় ও শুভ শক্তির জয়।”
তিনি আরও বলেন, “৪ নং ওয়ার্ড একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। আমি আশা করি, প্রতিবারের মতো এবারও অত্যন্ত আনন্দঘন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।”
পূজামণ্ডপগুলোতে দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে সচেষ্ট থাকার আশ্বাস দেন এবং ওয়ার্ডবাসীকে উৎসবের আনন্দে মেতে ওঠার আহ্বান জানান মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল। শুভেচ্ছা বার্তায় তিনি ০৪ নং ওয়ার্ডসহ পুরো পিরোজপুরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।