1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন কাউন্সিলর পদপ্রার্থী ফেরদৌস ওয়াহিদ রাসেল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭১ জন দেখেছেন

পিরোজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করন কাউন্সিলর পদপ্রার্থী ফেরদৌস ওয়াহিদ রাসেল

​বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পিরোজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল। মঙ্গলবার (২০ অক্টোবর)সন্ধ্যার পরে তিনি এই পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

​উৎসবের আমেজে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা জানাতে তিনি ৪ নং ওয়ার্ডের রাজারহাট বাজার, পালপাড়া ও উত্তরপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে পৌঁছালে স্থানীয় পূজার্থী ও উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

​এ সময় মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল পূজা মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, “উৎসব সবার। আবহমান কাল ধরে বাংলাদেশে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে আমাদের সব সময় বজায় রাখতে হবে। ৪ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের সুখ-দুঃখে আমি পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”

​মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ তাঁর সাথে উপস্থিত ছিলেন। মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ এ ধরনের উদ্যোগ ও সহযোগিতার জন্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab