1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরে ‘দৈনিক জনপথ প্রতিদিন’-এর শুভ আত্মপ্রকাশ‎

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন


‎​পিরোজপুর প্রতিনিধি:
‎
‎​‘মাটি ও মানুষের কণ্ঠস্বর’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আঞ্চলিক দৈনিক পত্রিকা ‘জনপথ প্রতিদিন’।
‎​বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো ও আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির শুভ আত্মপ্রকাশ ঘটে।
‎​আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ পত্রিকাটির সম্মৃদ্ধি কামনা করে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এর শুভ সূচনা করেন।
‎​পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও দৈনিক জনপথ প্রতিদিনের প্রকাশক নাইম তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জহিরুল হক এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম।
‎​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ,পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ নাসির উদ্দিন,পিরোজপুর সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম আবু জাফর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎​অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, সংবাদপত্র হলো সমাজের আয়না। তৃণমূল ও অবহেলিত জনপদের বাস্তব চিত্র, মানুষের সুখ-দুঃখ এবং উন্নয়ন ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরা একটি পত্রিকার অন্যতম প্রধান দায়িত্ব।
‎​বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, সত্য ও বস্তুনিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক জনপথ প্রতিদিন’ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অতি দ্রুত পিরোজপুরের সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
‎
‎এস এম আবু জাফর
‎পিরোজপুর
‎০১৭৬২২৬৭৮১১

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab