1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৫ জন দেখেছেন

​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।

আজ বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) তিনি এ পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, বন্দিদের আবাসন ব্যবস্থা এবং দৈনিক খাবার পরিবেশনের মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নারী বন্দিদের আবাসন এলাকা ঘুরে দেখেন এবং তাঁদের সঙ্গে অবস্থানরত শিশুদের স্বাস্থ্য ও মানসিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া, বন্দিদের অংশগ্রহণে পরিচালিত বিভিন্ন হস্তশিল্প ও সংশোধনমূলক কার্যক্রমও সরেজমিনে ঘুরে দেখেন তিনি।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্দিদের সার্বিক অবস্থা, কল্যাণ এবং তাঁরা প্রাপ্য সুযোগ-সুবিধা যথাযথভাবে পাচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​কারাগারের শৃঙ্খলা ও মানবসেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে তিনি জেল সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেন।
এর মধ্যে রয়েছে—​কারাগারের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা।​বন্দিদের জন্য সর্বদা পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।​বন্দিদের প্রতি মানবিক আচরণ এবং তাঁদের জন্য প্রয়োজনীয় সেবা প্রদান।​সংশোধনমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা।

​জেলা প্রশাসন, পিরোজপুর কারাগারের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন, বন্দিদের কল্যাণ নিশ্চিতকরণ এবং মানবিক ও সংশোধনমূলক কার্যক্রম জোরদারে নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন পিরোজপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা,পিরোজপুর জেলা কারাগার এর জেল সুপার মোহাম্মদ ফরিদুর রহমান রুবেল প্রমুখ।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab