1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংরক্ষিত নারী আসন(২৩) বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি নেত্রী এলিজা জামান। তিনি পিরোজপুরের সন্তান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এ ছাড়া তিনি জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে তাঁকে নির্বাচিত ঘোষণার তথ্য জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত তালিকায় একমাত্র প্রার্থী থাকায় এ আসনে আর ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না।

এর আগে ২৬ অক্টোবর নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান। তখন তিনি জানিয়েছিলেন, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আলোচনায় আসেন সংরক্ষিত নারী আসনের তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ ঘটনায় তাঁর নাম আসার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab