1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদর (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার (৪ নভেম্বর)আনুমানিক বিকেল ৫:০০ ঘটিকায় পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানাধীন পৌর ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া মুসলিমপাড়া এলাকার বাবুল সুবেদারের বিল্ডিং গেটের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় ৩ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত মো. সোহেল হাওলাদর ভাণ্ডারিয়া পৌর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab