1. rehmanshahin181@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার-এর মায়ের ইন্তেকালে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের ইন্তেকালে সিকদার স্বজলের শোক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের মায়ের ইন্তেকাল পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মঠবাড়িয়ায় ২০১৫ পিস ইয়াবা ও বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর মা খুলনা সন্ধানী মেডিকেল এর আইসিইউতে ভর্তি,তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৯ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০ টায় পিরোজপুর পুলিশ লাইন্সে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব গভীরভাবে তুলে ধরেন। তিনি দিবসটির ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং জাতীয় জীবনে এর প্রভাব সম্পর্কে আলোকপাত করে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে এই দিবসের শিক্ষা অত্যন্ত অপরিসীম।”

তিনি আরও যুক্ত করেন যে, দেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রা, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখতে সর্বস্তরের জনগণকে একযোগে ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশ লাইনস্ মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয় এবং দুপুরে পুলিশ লাইনস্ এ কর্মরত পুলিশ সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজে পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও খবর
© স্বর্বস্বত্ত সংরক্ষিত ডেইলি ফোকাস বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab